আদমদীঘিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৪:১৮

বগুড়ার আদমদীঘিতে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার সময় নূর ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে কাথলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আদমদীঘি কাথলা গ্রামে নিজের ঘরে শুয়েছিল ওই কিশোরী। এ সময় একই গ্রামের একছার আলীর ছেলে  নুর ইসলাম কিশোরীর ঘরে ঢুকে তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীররা এসে নূর ইসলামকে আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুন :ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত, গ্রেফতার ১

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, শনিবার ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোরীর দাদী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।পুলিশ নূর ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

ইত্তেফাক/এমআরএম