একাধিক খাদ্য শৃংখল মিলে খাদ্যজাল সৃষ্টি হয়

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৩৯

 

বিজ্ঞান

সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

গতকালের পর

১১.তোমার বাগানে কোন কোন প্রাণী উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে?                          

উত্তর : মৌমাছি, প্রজাপতি, কীটপতঙ্গ, পাখি, ইত্যাদি উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে।

১২.পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লেখ।

উত্তর : পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো—

i. জীব তৃষ্ণা মেটাতে যে পানি পান করে থাকে তা পরিবেশ থেকেই পেয়ে থাকে।

ii. জীবের শ্বাসগ্রহণ ও ত্যাগ করার জন্য পরিবেশ থেকে অেজন ও কার্বন ডাইঅক্সাইড উপাদান দুটি ব্যবহার করে।

১৩.খাদ্যের জন্য উদ্ভিদের উপর সরাসরি নির্ভরশীল প্রাণী কী কী?

উত্তর : খাদ্যের জন্য গবাদি পশু, কাঠবিড়ালি, হরিণ, ঘাস ফড়িং ইত্যাদি সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল।

১৪.মাতৃউদ্ভিদ বলতে কী বোঝায়?   

উত্তর : মাতৃউদ্ভিদ বলতে ঐ উদ্ভিদকে বোঝায় যার বীজ বা অন্য অঙ্গ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়।

১৫.আমাদের সস্থভাবে জীবনযাপনের জন্য কী কী প্রয়োজন হয়?

উত্তর : আমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য মাটি, বায়ু, পানি, খাবার, বাসস্থান, আসবাবপত্র, পোশাক, ওষুধ ইত্যাদি প্রয়োজন হয়।

 ১৬.ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃংখলের সঠিক ক্রমটি লেখ।[

উত্তর : ঘাস     ব্যাঙ   সাপ    ঈগল।

১৭.খাদ্য শৃংখল কী? একটি বাস্তুসংস্থানের অনেকগুলো খাদ্য শংখল নিয়ে কী তৈরি হয়?

উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃংখল। একটি বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃংখল নিয়ে খাদ্য জাল তৈরি হয়।

১৮.খাদ্য জাল কী?       

উত্তর : একাধিক খাদ্য শৃংখল মিলে খাদ্য জাল সৃষ্টি হয়। পরিবেশে এটাই খাদ্য জাল নামে পরিচিত।

১৯.খাদ্য জাল কীভাবে তৈরি হয়? খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃংখলের শুরু হয় কী থেকে?                              

উত্তর : একাধিক খাদ্য শংখল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃংখলের শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে।