জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৪০

বিজ্ঞান

 

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়, কুমিল্লা

 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল ও ভবিষ্যতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রের বিজ্ঞান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়ভিত্তিক রচনামূলক (সৃজনশীল) প্রশ্নোত্তর তোমাদের জন্য তুলে ধরা হলো। আজকে পঞ্চম অধ্যায় অর্থাত্ ‘সমন্বয় ও নিঃসরণ’ থেকে সৃজনশীল রচনামূলক প্রশ্ন তুলে ধরা হলো।

উদ্দীপকটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

মি. খলিলুর রহমান দীর্ঘদিন যাবত্ বহুমূত্র রোগে ভুগছেন তাই তার ঘনঘন প্রস্রাব হয়। অল্প পরিশ্রমেই শরীর ঘামে ভিজে যায়। রোগের যন্ত্রণায় তিনি মাঝে মাঝে ঘনঘন নি:শ্বাস ত্যাগ করেন।

গ. মি. খলিলুর রহমানের ঘনঘন নি:শ্বাসের বায়ুতে যে বর্জ্য পদার্থটি ত্যাগ করে এটি যে ‘কার্বন-ডাই-অক্সাইড গ্যাস’ তা একটি পরীক্ষা দ্বারা প্রমাণ করো।  

ঘ. উদ্দীপকের প্রথম লাইনটির কার্য যে তন্ত্রের মাধ্যমে সংঘটিত হয় সেটিই মানবদেহের প্রধান রেচন অঙ্গ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

গ. মি. খলিলুর রহমানের নিঃশ্বাসে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বর্জ্য হিসেবে বের হয় একটি পরীক্ষার মাধ্যমে নিচে প্রমাণ করা হলো।

একটি টেস্টটউবের ভেতর কিছুটা স্বচ্ছ চুনের পানি নেই। এবার টেসাটটউবের মধ্যে কোমল পানীয়ের প্লাস্টিকের নল প্রবেশ করাই। এবার নলটি দিয়ে ফু দেই। এভাবে কিছুক্ষণ ফু দিতে থাকি। কিছুক্ষণ ফু দেয়ার পর দেখা যাবে টেস্টটউবের ভেতর রাখা স্বচ্ছ চুনের পানি ঘোলাটে হয়ে যাচ্ছে। আমরা জানি, কার্বন-ডাই-অক্সাইড চুনের পানিকে ঘোলা করে। এ থেকে বোঝা যাচ্ছে যে, মি. খলিলুর রহমানের নিঃশ্বাসে ত্যাগ করা গ্যাসটি কার্বন-ডাই-অক্সাইড।

ঘ.  রেচন পদার্থ হলো সেইসব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয়। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বুঝায়। বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয় এবং এর ফলে মৃত্যুও ঘটতে পারে। এ সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস বায়ু, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়। ফুসফুস, চর্ম ও বৃক্ক এই তিনটি রেচন অঙ্গ। কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চমের্র মাধ্যমে বের হয়ে যায়। মূত্রের মাধ্যমেই দেহের নাইট্টোজেন যুক্ত তরল, দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। তাই বৃক্কই প্রধানত রেচন অঙ্গ বলে বিবেচিত হয়। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে রেচনতন্ত্র বলে। মুত্রের মাধ্যমেই দেহের শতকরা আশি ভাগ নাইট্রোজেনঘটিত বর্জনীয় পদার্থ পরিত্যক্ত হয়। তাই বৃক্কই প্রধানত রেচন অঙ্গ বলে বিবেচিত হয়।