আশুগঞ্জে গ্রিডে বিপর্যয়, অন্ধকারে সিলেট

আপডেট : ০৫ মে ২০২৪, ০০:১৫

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইন ট্রিপ (বিপর্যয়) করায় সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎহীন। 

শনিবার রাত ৮টা থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সিলেট মহানগর ও দক্ষিণ সুরমার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই। রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পরযনত নগরীর বিভিন্ন স্থান অন্ধকার ছিল।

বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ জানায়, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ১৩২ কেভি গ্রিড লাইন ট্রিপ হয়েছে। তবে রাতের মধ্যেই ধীরে ধীরে সিলেট বিভাগের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

ইত্তেফাক/এমএএম