জিম্বাবুয়ের দেওয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে ভালো শুরু পর হঠাৎ তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ।
১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন তানজিদ তামিম। জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন লিটন। এরপর বৃষ্টি নামলে কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হয়।
এরপরই দলীয় ৪১ রানে ১৯ বলে ১৮ রান করে আউট হন তানজিদ তামিম। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
