টেলিফোন বিল সময়মতো পরিশোধের সুযোগ দিন

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:৫১

টেলিফোন সার্ভিস সহায়ক স্থানীয় কেন্দ্রগুলি বন্ধ করে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কৃচ্ছ্রতা সাধনের চেষ্টা করছে। ধানমন্ডি, জিকাতলা ও নিকটস্থ এলাকাবাসীকে এখন সংসদ ভবনের দক্ষিণ পাশের টিঅ্যান্ডটি অফিসে সশরীরে উপস্থিত হয়ে বিল বানিয়ে এনে বিল দিতে হয়। মাসিক বিল মাসান্তে পাওয়া দূরের কথা, দুই বা তিন মাসের বিলও অভিযোগ করে মেলে না। সেক্ষেত্রে উপসহকারী পরিচালক নতুন বিল তৈরি করিয়ে এনে জমা দেওয়ার পরামর্শ দেন। বিলিং সেকশানের টেলিফোন নম্বর পাওয়া যায় না। আমরা যারা সময়মতো বিল পরিশোধে আগ্রহী তারা অহেতুক হয়রানির শিকার হচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিয়ে গ্রাহককে মাসান্তে বিল পরিশোধের সুযোগ দেবেন—পরিশেষে এটাই কামনা।

ভুক্তভোগী জনৈক গ্রাহক