জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে হারুন মিয়া (৫৫), আব্দুল মমিন ময়না (৩৩), উজ্জল মিয়া (৩৪), শামসুল হক (৩২), আবু মিয়া (৩০), নূরুল আমীন (৩০), জুয়েল মিয়া (৩৪), রিপন মিয়া (৩৩), লাক মিয়াকে (২০) গ্রেফতার করেছে। এদিকে, পৃথক অভিযানে মাদকসেবী জিলু মিয়া (৪২), আহমেদুল কবির (৫৬), রফিকুল ইসলাম (২৮) এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তোফায়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৯ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে এবং ৩ মাদকসেবীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
