নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা শহরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ইজিবাইকের সংখ্যা কমানো এবং ডান পাশ দিয়ে যাত্রী উঠানামা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শুক্রবার মানববন্ধন করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, সদস্য সাইফুল ইসলাম খান শুভ্র, সদস্য মো. ইব্রাহিম প্রমুখ। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দেন।
