বরিশালে দুস্থ ক্রীড়াবিদদের আর্থিক অনুদান

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০৫

বরিশাল অফিস

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। যা গত ১০ বছর পূর্বের সরকার করেনি। তিনি বলেন, সরকার প্রত্যেকটি ক্ষেত্রে আর্থিক সহযোগিতা ও অনুদান প্রদান করছেন। যাতে করে ভবিষ্যত্ প্রজন্ম খেলাধুলার প্রতি মনোযোগী হন।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রসন্ত কুমার দাস, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু প্রমুখ।