চট্টগ্রামে যুবলীগ কর্মীকে মারধরের ঘটনায় আরো এক আসামি গ্রেফতার

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২২:০৭

চট্টগ্রাম অফিস

নগরীর আকবরশাহ বিশ্বকলোনী এলাকায় মো. মহসিন নামের যুবলীগ কর্মীকে নির্মমভাবে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আরো এক আসামি গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার দুপুরে শাপলা আবাসিক এলাকা  থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. জামাল (১৯) আকবরশাহ এলাকার বাসিন্দা।

আকবরশাহ থানা পুলিশ জানায়, মহসিনকে মারধরের ঘটনায় মো. জামাল নামে এই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৩০ জুন বিকালে আকবরশাহ থানার বিশ্বকলোনী এন ব্লকে যুবলীগ কর্মী মো. মহসিনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।