ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৫

ঠাকুরগাঁও-৩ আসনে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে ৪জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রবিবার এ মনোনয়ন বাতিল করা হয়। 

যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার রাজেন্দ্র নাথ রায় ও আব্দুল জলিল এবং বিকল্প ধারা বাংলাদেশের এসএম খলিলুর রহমান। জেলা নির্বাচন অফিসার সূত্রে এ খবর জানা গেছে।

ইত্তেফাক/অারকেজি