ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি এ হেলিকপ্টারের মডেল বেল ২১২। দুই ব্লেডের মাঝারি এই হেলিকপ্টারের আসন সংখ্যা ১৫। যার মধ্যে একজন পাইলটের আসন।
তবে রাইসিকে বহনকারী এই হেলিকপ্টারে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখন পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি।
