‘ইসলামের সঠিক পথ ও মত আহলে সুন্নাত জামাআতের মতাদর্শ অনুসরণই জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের অভিশাপ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে। শান্তির ধর্ম ইসলামের মাধ্যমেই কেবল সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’
শনিবার বিকালে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে আহলে সুন্নাত ওয়াল জামাআত আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী ওলামা-মাশায়েখ ও বুদ্ধিজীবী কনভেনশনে সভাপতির বক্তব্যে সংগঠনটির শীর্ষনেতা শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের নামে দেশ বিদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ চলছে। যার সঙ্গে ইসলামের কোন সম্পর্কই নেই। কথিত জেহাদের নামে যারাই সন্ত্রাস করছে তারা আদর্শিকভাবে বিকৃত ও ধর্মীয় উগ্রবাদী সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত। ৭১-এর স্বাধীনতার বিরোধিতা কারীরাও কোন না কোনভাবে আদর্শিকভাবে এসব জেহাদি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত, যে কারণে স্বাধীনতা সংগ্রামের সময় অসংখ্য মানুষ হতাহত হয়েছে। মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। এরা সবাই মূলত ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ বিরোধী।
আল্লাম নঈমী বলেন, ইসলাম ও কথিত জেহাদের নামে যে মানবহত্যা চলছে তার বিরুদ্ধে যুগে যুগে আদর্শিক লড়াই করে আসছে শান্তি প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা। তারা শুধু সন্ত্রাস, জঙ্গিবাদ নয়, মাদকসহ সব অপকর্মের বিরুদ্ধে আপসহীন লড়াই করে যাচ্ছে।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের শীর্ষ পর্যায়ের নেতা আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর সভাপতিত্বে কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধন করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন।
কনভেনশনে অংশ নেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিউর রহমান, আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহা-পরিচালক, লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, পীরে তরিকত আল্লামা আব্দুল বারী জিহাদী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা, শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, আল্লামা আশরাফুজ্জামান আল-কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদশের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, ঢাবির সহযোগি অধ্য্যাপক ড. আব্দুল্লাহ আল-মারুফ শাহ্, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসীন যুগ্ম-মহাসচিব ড. অধ্যক্ষ একেএম মাহবুবুর রহমান, জবির প্রফেসর মুহাম্মদ আব্দুল অদুদ, অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল আলিম রেজভী, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ আহমদ হোসাইন আল-কাদেরী, আযহার গ্রেজুয়েট এসোসিয়েশনের সেক্রেটারি মাওলানা সৈয়দ জালাল উদ্দীন আযহারী, অধ্যক্ষ খুরশিদ আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আ.ন.ম. আহমদ রেজা, ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্জ আব্দুল মালেক বুলবুল, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুল মতিন, আলহাজ্জ মুহাম্মদ আবুল কালাম কাদেরী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি জসিম উদ্দীন আযহারী, মুফতি হাফিজ মুনিরুজ্জামান আল-কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ মাঈনুদ্দীন, প্রভাষক এম এস মাসুম বাকি বিল্লাহ, অধ্যক্ষ শোয়াইব রেজা, অধ্যক্ষ আজিজুল হক আল-কাদেরী, অধ্যক্ষ আব্দুল হক, অধ্যক্ষ নিজামুদ্দীন আল-কাদেরী, অধ্যক্ষ কাজী মহিউদ্দীন মোল্লা, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, ড. মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, এডভোকেট ইসলাম উদ্দীন দুলাল, মাওলানা জিয়াউল হক রিজভী, মাওলানা ইকবাল হোসাইন আল-কাদেরী, মাওলানা মাজহারুল ইসলাম আল-কাদেরী, মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী, আঞ্জুমানে আশরাফিয়া বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহবুব আশরাফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি জিএম শাহাদত হোসাইন মানিক, গাউছিয়া কমিটি দুবাই শাখার সভাপতি মুহাম্মদ ফজলুল কবির, এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান প্রমুখ।
ইত্তেফাক/এমআই
