রোকনুজ্জামান খান দাদাভাইয়ের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:১২

দৈনিক ইত্তেফাকের প্রাক্তন ফিচার সম্পাদক,  কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের ৩৯ নং নারিন্দাস্থ বাসভবনে বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে। মরহুমের শুভাকাঙ্ক্ষিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে পারিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য ১৯৯৯ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।