সিলেট বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগমী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসাই কমছে না।
বৃহস্পতিবার (২৩ মে) এই বছরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকাল ৩টায় রেকর্ডকৃত। ৬টা পর্যন্ত না বাড়লে এটাই হবে এই বছরের সর্বোচ্চ।
তবে বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসাই কমছে না বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার জন দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবারের (২৪ মে) পূর্বাভাস বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
শনিবারের (২৫ মে) পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
