সুনামগঞ্জ সদর উপজেলার অনুষ্ঠিতব্য নির্বাচনকে উৎসবমুখর করতে সর্বস্তরের ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতারা। তারা ভোটারদের উদ্বুদ্ধ করতে লিফলেটও বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে শহরের পুরাতন বাস স্টেশন থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। জনগণ যাকে ভোট দেবে সে-ই বিজয়ী হবে। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি এবং সবার অংশগ্রহণ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চান মিয়া, নজরুল ইসলাম শেফুসহ জেলা অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
