হাবিপ্রবির টিএসসিতে টেবিল অনুপাতে নেই পর্যাপ্ত চেয়ার। এতে করে ভোগান্তিতে পড়ছেন টিএসসিতে গ্রুপ স্টাডি করতে আসা শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বই, ল্যাপটপ নিয়ে এসে জায়গা না পেয়ে মলিন মুখে ফিরে যাচ্ছে।
মূলত, এসব খোয়া যাওয়া চেয়ারগুলো বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের একাংশ টিএসসির বাইরে বিভিন্ন সময়ে আয়োজন-অনুষ্ঠানের সময় নিয়ে গেলেও নিজ দায়িত্বে আর ফেরত দিয়ে যাননি । সেখান থেকে অনেকেই নিয়ে যান নিজেদের হল কিংবা মেসে।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী কাওসার মাহমুদ বলেন, টিএসসিতে আমরা গ্রুপ স্টাডি, থিসিস মিটিংসহ গুরুত্বপূর্ণ কাজ করতে আসি। এটা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্পেস। প্রশাসন স্থায়ীভাবে চেয়ারের সমস্যার সমাধান করলেই শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। তবে, শিক্ষার্থী হিসেবে আমাদের সবাইকেও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, টিএসসিতে পর্যাপ্ত টেবিল থাকলেও চেয়ারের সংকট আছে। আমরা আবারো চেয়ারের ব্যবস্থা করবো। সবার প্রতি আহ্বান থাকবে,আমরা সবাই মিলে সচেতন হলেই রাষ্ট্রীয় সম্পত্তির প্রতি যত্নশীল হতে পারবো। আশাকরি, পরবর্তীতে আর চেয়ারের সংকট থাকবে না।

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
লাখো শিক্ষকের সংকট, যোগ্য শিক্ষক নেই!