জলবায়ু পরিবর্তনে বিশ্ব খাদের কিনারে আছে এমন সতর্কতা জারির মধ্য দিয়ে পোলান্ডে বৈশ্বিক জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে শুরু হওয়া সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় ১৮৩টি দেশের প্রতিনিধিরা। পোলান্ডের কাতোভিতসা শহরে সম্মেলনটি শুরু হয়েছে। সম্মেলন শুরু হওয়ার দিনে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিশ্ব জলবায়ু নিয়ে কঠিন পরিস্থিতির মুখে আছে। তারা বলছেন, কার্বন নি:সরণে জরুরি পদক্ষেপ নিতে হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার সীমিত করতে ২০১৫ সালে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত পদক্ষেপগুলো এবার তাদের অনুসমর্থন করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উন্নত দেশগুলো এখনো ঐকমত্যে পৌছাতে পারেনি। - বিবিসি
