রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ২৯ মে ২০২৪, ২২:২৫

রাজধানী মতিঝিলের এজিবি কলোনির একটি বাসা থেকে সেলিনা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বামী হুমায়ুন কবির বলেন, ‘আমরা দুজন প্রেম করে বিয়ে করেছিলাম। আমার স্ত্রী এক ছেলের সঙ্গে ফোনে কথা বলতো। তাকে কথা বলতে নিষেধ করি। তারপরও আজ ফোনে কথা বলার সময় তাকে বকাঝকা করলে আমার ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।  

ইত্তেফাক/ডিডি