আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ১৮তম ডিএইচএল-ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। প্রধান অতিথির হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস, ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা
০০
এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের সঙ্গে বিমান হলিডেজ-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের এক করপোরেট চুক্তি বিমানের প্রধান কার্যালয়ে সম্প্রতি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এনআরবি গ্লোবাল ব্যাংকের কার্ডের গ্রাহক বিমান হলিডেজ থেকে বিমানের টিকিট ও অন্যান্য প্যাকেজ হ্রাসকৃত মূল্যে ক্রয় করার সুবিধা পাবেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড (সনি র্যাংগ্স)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান এবং র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড (সনি র্যাংগ্স)-এর চেয়ারম্যান আকতার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ সনি র্যাংগেসর যে কোনো পণ্য বিভিন্ন মেয়াদে কিস্তিতে কিনতে পারবেন
০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০১৯ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন
