রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি টেইলার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে নবরূপ টেইলার্স নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে টেইলার্সের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানের মালিক রাসেল বলেন, আমার দোকানে অর্ধকোটি টাকার মালামাল ছিল, যার সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাকে পথে নামতে হবে।
স্থানীয় লোকজন জানান, শর্ট-সার্কিট থেকে হঠাৎ করে আগুন লাগে। ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন দমকলকর্মীরা। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
