তৃতীয় প্রজন্মের গেমিং মাদারবোর্ড

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:১৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

দেশের বাজারে এমএসআই ব্র্যান্ডের এএমডি তৃতীয় প্রজন্মের নতুন সিরিজ এক্স৫৭০ (X570)-এর মাদারবোর্ড আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করল ইউসিসি। ইউসিসির হেড অব প্রডাক্ট ম্যানেজমেন্ট মো. জয়নুস সালেকিন ফাহাদ, এমএসআই-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের একাউন্ট ম্যানেজার মি গ্যারি চু, চ্যানেল সেল্স ম্যানেজার—বাংলাদেশ মো. হুমায়ুন কবীর, প্রডাক্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. তৌহিদ হোসেন, প্রডাক্ট ম্যানেজার নরুল আলম ভুঁইয়া মিনারসহ অন্যান্যের উপস্থিতিতে গতকাল এমএসআই-এর নতুন সিরিজ এক্স৫৭০-এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। এএমডি তৃতীয় প্রজন্মের এমএসআই এক্স৫৭০ সিরিজের ছয়টি মডেল এখন থেকে দেশের বাজারে পাওয়া যাবে, মডেলগুলো হলো—এমইজি এক্স৫৭০ গুডলাইক, এক্স৫৭০ ক্রিয়েশন, এক্স৫৭০ এসিই, এমপিজি এক্স৫৭০ গেমিং প্রো কার্বোন ওয়াই-ফাই এবং এমপিজি এক্স৫৭০ গেমিং প্লাস।

উল্লেখ্য, এএমডি তৃতীয় প্রজন্মের সাপোর্টেড এই মাদারবোর্ডগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। এএম৪ সকেটের এই মাদাবোর্ডগুলোতে রয়েছে ডুয়েল চ্যানেল মেমোরি স্লট যা সর্বোচ্চ ডিডিআর৪ ৪৮০০  বাস পর্যন্ত সাপোর্ট করবে। পণ্যগুলো বর্তমানে ইউসিসি ও ইউসিসির নির্ধারিত সকল ডিলারশপে পাওয়া যাবে। পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.ucc-bd.com -এ।