ভোলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৬

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. সুজন নামে এক যুবককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাসনাত খান।

রবিবার বেলা ১১টার দিকে শ্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদ্ল দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সজিব শ্যামপুর গ্রামের মো. কামালের ছেলে। সে প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতো। এবং তুলে নেওয়ার হুমকি দিত। গত শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে লিখিতভাবে বিষয়টি জানান।