হাড়ভাঙা চিকিত্সা ইনস্টিটিউশন স্থাপন প্রসঙ্গে

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৫১

স্বাধীনতার পর বিগত ৪৮ বছরে সাধারণ চিকিত্সাক্ষেত্রে ক্রমাগত সম্প্রসারণ চলছে। সরকার ৬৪টি জেলায় সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নতুন মেডিক্যাল কলেজ স্থাপন হচ্ছে। কিন্তু হাড়ভাঙা চিকিত্সার গুণগত মানের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ঢাকার পঙ্গু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর চিকিত্সা বিশ্ববিদ্যালয়ে হাড়ভাঙা চিকিত্সাশিক্ষার ব্যবস্থা রয়েছে, যা আমাদের দেশের জনসংখ্যার তুলনায় কিছুই নয়। সম্পত্শালী লোকেরা হাড়ভাঙা চিকিত্সার জন্য বিদেশে চলে যান। যাদের আর্থিক সামর্থ্য সীমিত তাদের অনেকে বাধ্য হয়ে হাতুড়ে চিকিত্সকের দারস্থ হয় এবং পঙ্গুত্ব বরণ করে। দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ হাড়ভাঙার শিকার হচ্ছে। তাছাড়া পিছলে পড়েও অনেকে রোগী হয়ে যায়। তাদের সকলের জন্য সুচিকিত্সা প্রয়োজন। চিকিত্সাসেবা যেন তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তাও নিশ্চিত করা আবশ্যক। দেশের সাতটি প্রশাসনিক বিভাগের প্রতিটিকে অন্তত হাড়ভাঙা বিষয়ে চিকিত্সাশিক্ষার জন্য একটি করে আধুনিক ইনস্টিটিউশন প্রয়োজন। প্রয়োজনে হাড়ভাঙা চিকিত্সাশিক্ষার জন্য বন্ধুপ্রতিম দেশ থেকে শিক্ষক আনা যেতে পারে। দেশে হাড়ভাঙা চিকিত্সাশিক্ষার উন্নয়নে পাঁচ বছর মেয়াদি সম্প্রসারণ প্রকল্প গ্রহণের জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. আশরাফ হোসেন

মধ্য বাজার, সুনামগঞ্জ

 

 

০