লংকাবাংলা ক্রেডিট কার্ডধারীদের মানা বে দিচ্ছে ২০% ডিসকাউন্ট

আপডেট : ১৩ জুন ২০২৪, ১৪:৫৩

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও মানা বে ওয়াটার পার্কের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 

চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মানা বে ওয়াটার পার্ক থেকে এন্ট্রি টিকিটে ২০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। 

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাট্টি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত)- মো. তৌফিকুর রহমান; সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস - মোহাম্মদ আব্দুল জলিল খান; ম্যানা বে ওয়াটার পার্ক এর সুজিত কুমার দাস, এসিএ, হেড অফ ফাইন্যান্স এন্ড একাউন্টস; নাজমুন নাহার পুনম, আইটি সেলস কোঅর্ডিনেটর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই