কোরবানির মাংসের সঠিক বিতরণ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:৫১

মুসলিমদের কোনো উৎসবই নিছক উত্সব নয়; ইবাদতও বটে। ঈদুল আজহায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। কোরবানিতে যেমন আল্লাহর নৈকট্য লাভ হয় তেমনি এর আরেক উপকার হলো কোরবানিকৃত পশুর মাংস নিজে খেতে পারা ও অন্যকে উপহার দেওয়ার সুযোগ।

কোরবানির মাংস বিতরণের মুস্তাহাব ও উত্তম পদ্ধতি হলো সমস্ত মাংস তিন অংশে ভাগ করা। একাংশ নিজের ও পরিবারের জন্য রাখা, আরেক অংশ স্বজনদের উপহার দেওয়া ও আরেক অংশ এতিম, অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা।

বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) রাসুল (সা)-এর কোরবানির গোস্ত বণ্টন সম্পর্কে বলেন, আল্লাহর রাসুল (সা) কোরবানির মাংস তিন ভাগ করে একভাগ নিজ পরিবারের জন্য রাখতেন, এক ভাগ গরিব প্রতিবেশীকে দিতেন আর এক ভাগ অন্য গরিবদের দান করতেন (আল ওযায়েফ, আবু মুসা আলআসবাহানি, মুগনি ইবনে কুদামা ১৩/৩৭৯-৩৮০)।

ইত্তেফাক/এমএএম