আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানির ঈদ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসে মুসল্লিরা এই জামাতে অংশ নেন। এই মসজিদে ঈদের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৭ জুন) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
তৃতীয় জামাত হবে অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, চতুর্থটি ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দ্বিতীয় জামাতে মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করেন। তাছাড়া তৃতীয় জামাতে ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী; চতুর্থ জামাতে জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান; পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
