ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তুহিন রেজার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত বুধবার যুগ্ম-জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত ঢাকায় মামলাটি খারিজ হয়।
এর আগে ২০২২ সালে মামলাটি করেন ফাস্ট ফাইনান্স লিমিটেড।
এ ব্যাপারে তুহিন রেজার আইনজীবী বলেন, অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি দায়িত্বে থাকাকালে অবৈধভাবে কোনো ধরনের টাকা গ্রহণের কোনো ঘটনা ঘটে নাই।
এ বিষয়ে ফাস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তুহিন রেজা বলেন, বিচার বিভাগের ওপর আমার বিশ্বাস ছিল, তাই ন্যায়বিচার পেয়েছি।
