সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভা ও নয়া কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ জুন) গ্রুপের জিন্দাবাজারের ওভারসিজ সেন্টারের দ্বিতীয় তলায় নিজস্ব কার্যালয়ে মো. বশিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজি মো. কাওছারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অজি মো. কাওছার ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সালাউদ্দিন।
সভায় সর্ব সম্মতিক্রমে ২০২২-২৩ সালের অডিট রিপোর্ট ও ২০২৪-২০২৫ সালের প্রস্থাবিত বাজেট অনুমোদন করা হয়। পরে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের পরিচালনাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নেতা ও সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেন। সব শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
কমিটিতে মো. বশিরুল ইসলামকে পুনরায় সভাপতি, মো. শামছুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সালাহ উদ্দিনকে পুনরায় অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহসভাপতি মো. আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম, নির্বাহী সদস্য শাহ আলম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, বজলুর রহমান বাবুল, সৈয়দ শাকিরুজ্জামান, মো. রাশেদুল হাসান, মো. এহসানুল আজিম।
সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সাবেক সহসভাপতি শাহ আলম, বজলুর রহমান বাবুল, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. রাশেদুল হাসান, অজি মো. কাওছার, মো. শামছুল আলম, সালাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীর হাসান, মো. মঞ্জুরুল আলম, পি কে দেবনাথ, সুব্রত ধর চৌধুরী, সাগরী খাতুন, সেলিম আহমদ, মো. আবুল কালাম, রাসেদ আহমদ, তারেক হাসান, আবু হেনা মো. তারেকসহ অনেকে।
