টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

ম্যাচসেরা হয়ে টি-টোয়েন্টিকে বিদায় বললেন কোহলি

আপডেট : ৩০ জুন ২০২৪, ০০:৪২

পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে ফাইনালে ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি। ফাইনাল সেরার পুরষ্কার নিয়ে টি-টোয়েন্টিকে বিদায় জানালেন ভারতের এই তারকা ব্যাটার। নিজ মুখেই বললেন, এটাই ছিল ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ফাইনালের ম্যাচসেরার পুরষ্কার হাতে নিয়ে কোহলি বলেন, 'এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। রান কখনো হবে না। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম আর এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।'

তিনি আরও বলেন, 'চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।' 

ইত্তেফাক/জেডএইচ