শাহজাদপুরে সোমবার সকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা জোতপাড়া হুরাসাগর নদী থেকে দবির মোল্লা (৬২) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানায়, সোমবার ভোরে জামিরতা হুরাসাগর নদীতে লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। নিহত দবির মোল্লা জোতপাড়া গ্রামের মৃত তাহাজ মোল্লার ছেলে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে তবে লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
