মহেশপুরে ফেনসিডিলসহ চোরাকারবারি আটক

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫১

উপজেলার লড়াইঘাট সীমান্তে ৫৮ বিজিবির লড়াইঘাট বিওপির হাতে চোরাকারবারি ও সন্ত্রাসী হারুন-অর রশিদ হারু ২০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছে। রবিবার রাতে তাকে আটক করা হয়।

৫৮ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত পিলার ৬০/১৫৩-আর নিকট হতে বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট সীমান্তে মোটরসাইকেলযোগে ভারত সীমান্ত অতিক্রমের সময় হারুকে আটক করে। আটককৃতকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।