ভুল সংশোধন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২১:৫২

দৈনিক ইত্তেফাক পত্রিকায় গতকাল সোমবার ৫ পাতার কলাম ৪-এ “ভুল চিকিত্সায় ছাত্রীর মৃত্যু ডাক্তারসহ দুইজন জেলহাজতে” এই শিরোনামে একটি সংবাদ ছাপা হয়েছিল। এখানে ভুলবশত ঐ ছাত্রীর মৃত্যুর কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে সে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে অচেতন অবস্থায় চিকিত্সাধীন রয়েছে।

গত ২০ মে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনের কারণে অজ্ঞান হয়ে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নী (২০)।