নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মোকলেছুর রহমান (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী কোডলডাঙ্গা বিলের ধারের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ওসির দায়িত্বে থাকা এসআই সারওয়ার পারভেজ জানান, উপজেলার কাশেম বাজার এলাকার ফজলুল হক ও মমিনা বেগমের ছেলে ছোটবেলা থেকে পৌরসভার হীরারখামার গ্রামে তার নানি আম্বিয়ার কাছে বসবাস করে আসছিল। সে বল্লভপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। রবিবার সন্ধ্যায় টেলিভিশন দেখার কথা বলে সে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে বের হয়ে রাতে ফেরেনি। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সোমবার সকালে এলাকাবাসী বাড়ির পার্শ্ববর্তী কোডলডাঙ্গা বিলের ধারের একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মোকলেছুর রহমানের মামাতো ভাই শহিদুল ইসলাম (২৫) বাদী হয়ে সোমবার দুপুরে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা করেছেন।
ইত্তেফাক/ইউবি
