ঝিনাইদহ সীমান্তে ৫টি স্বর্ণের বার জব্দ, চোরাকারবারী আটক

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৯:৩৮

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রচারের সময় ৫টি সোনার বারসহ ১ জনকে আটক করেছে মহেশপুর ৫৮-বিজিবি। ৫টি সোনা বারের মোট ওজন ২৯ ভরি ১৫ আনা ২ রতি ১ পয়েন্ট। যার বর্তমান বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার ৪৭১ টাকা। 

শনিবার (৬ জুলাই) বিকালে ৫৮-বিজিবির কোম্পানি সুবেদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিপির টহলদল সীমান্ত মেইন পিলার ৬০ হতে ৭০ আর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৬ নম্বর নেপা ইউপির রাস্তার ওপর পৌঁছালে বিজিবির টহলদলের টের পেয়ে পালানোর চেষ্টা করে আলাউদ্দিনের ছেলে মিকাইল (২৮)। এই সময় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্ণের বারসহ মিকাইলকে আটক করে বিজিবি। তার বাড়ি বাঘাডাঙ্গার বাজার পাড়ায়। 

মহেশপুর থানার এসআই জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ