সিরাজগঞ্জে উভচর বাড়ির উদ্বোধন

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৫০

গত রবিবার সিরাজগঞ্জ সদরের রানীগ্রামে উদ্বোধন করা হলো উভচর বাড়ি। নেদারল্যান্ডসের “আরবানাইজিং ডেল্টাস অব দ্যা ওয়ার্ল্ড” প্রকল্পের আওতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর “কোর বাংলাদেশ প্রজেক্ট” এবং নেদারল্যান্ডসের আই এইচ ই, ডেলফ্ট কর্তৃক যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রিয়াজউদ্দিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বাপাউবো এবং মো. আব্দুর রহিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সিরাজগঞ্জ। - প্রেস বিজ্ঞপ্তি