চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ ১৪ সরকারি অফিসে দুদকের চিঠি

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৫১

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ ১৪টি সরকারি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ থেকে এসব চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, বিভিন্ন সময় দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযানে প্রাপ্ত তথ্য ও সুপারিশের ভিত্তিতে এসব চিঠি দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগসমূহের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য দুই জেলার সিভিল সার্জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, এক জেলার পুলিশ সুপার এবং ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্র প্রদান করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।