গুরুদাসপুরে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আসামি পলাতক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯

নাটোরের গুরুদাসপুরে ছয় বছরের শিশু ফাতেমা খাতুন মৌসুমিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে আপন ফুফাতো ভাই জিল্লুর রহমানের (৫৫) বিরুদ্ধে। অভিযুক্ত জিল্লুর পলাতক রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার রাতে শিশুটির বাবা মোঃ মজনু মন্ডল জিল্লুরকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলসা গ্রামে ওই ঘটনা ঘটে। 

শনিবার দুপুরে চকোলেট দেওয়ার কথা বলে মৌসুমিকে তার নিজ ঘরে ডেকে নেয় জিল্লুর। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। জিল্লুর ওই গ্রামের মৃত আরব আলীর ছেলে। শিশু ফাতেমা খতিুন ওরফে মৌসুমি বিলাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত জিল্লুর রহমান পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু