সিরাজগঞ্জের এনায়েতপুরে সামাজিক সেবা ও সমবায়ী প্রতিষ্ঠান ‘প্রচেষ্টা সমবায় সমিতি’র উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। সোমবার দুপুরে খামারগ্রামের সংগঠনের নিজস্ব কার্যালয় আলোচনা সভা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়।
এ সময় ‘প্রতিবন্ধীরা নয়কো বোঝা, প্রতিবন্ধীদের করবো সেবা।’ এই শ্লোগানকে সামনে রেখে প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুল হাই, শফিকুল ইসলাম মীর, সংগঠনের সাধারণ সম্পাদক নুর আলম, মেহেদী হাসান সরকার, শুকুর আলী, মোস্তাক আহমেদ, ফারজুল হাসান তরিক প্রমুখ।
পরে ১০ জন প্রতিবন্ধীকে মাসিক ভাতার চেক প্রদান করা হয়।
ইত্তেফাক/বিএএফ
