মুক্তির আগেই শঙ্কা...

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:২৯

বছরের বিশেষ দিনগুলো প্রতিটি ইন্ডাস্ট্রিতেই বিগ বাজেট ও আলোচিত সিনেমা মুক্তির চল রয়েছে। কারণ উৎসবগুলো সিনেমা মুক্তি দিলে ব্যবসায়িক শঙ্কা কম থাকে বলে মনে করেন নির্মাতা-প্রযোজকরা। সেই ধারাবাহিকতা আসছে স্বাধীনতা দিবসেও রক্ষা করতে যাচ্ছেন ভারতীয় নির্মাতারা। 

আগামী ১৫ আগস্ট পর্দায় আসছে আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’, ‘খেল খেল মেঁ’ ও ‘ভেদা’। তবে সিনেমাগুলো নিয়ে আশার পারদ চড়া হলেও একসঙ্গে মুক্তি পেলে কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সিনেবোদ্ধারা। 

একাধিক সমালোচকদের মতে, ২০২৪ সালটা নাকি রাজকুমার রাওয়ের। এ বছর মুক্তি পাওয়া তার ‘শ্রীকান্ত’ সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছে। দ্বিতীয় ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ বক্স অফিসে সফল। 

এদিকে অনেকটা বিরতির পর এই সিনেমাটির মাধ্যমে পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর। তাকে ঘিরেও দর্শকদের কৌতূহল রয়েছে। সেই জায়গা থেকে ‘স্ত্রী টু’ সফলতা তকমা নিজের করে নিতে পারে। 

অন্যদিকে অক্ষয় কুমার একের পর এক সিনেমায় ব্যর্থ। তারপরও স্বাধীনতা দিবসে ‘খেল খেল মেঁ’ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি। 

এছাড়া জন আব্রাহাম, তামান্না ভাটিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শর্বরী অভিনীত ‘ভেদা’ সিনেমাটি নিয়েও চর্চা কম হচ্ছে না। অনেকের মতে, এই সিনেমাটিও লড়াইয়ের মাঠে ভালোভাবেই টিকে থাকবে। তবে হিসেব-নিকেশ যা-ই হোক, ৩ সিনেমা একযোগে মুক্তিতে দর্শক যে ভাগ হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই। যদিও বিষয়টি নিয়ে ভিন্নমত শ্রদ্ধার। তার মতে, গল্পের প্রেক্ষাপট এবং নির্মাণ ভিন্ন হলে সব সিনেমাই দর্শকরা দেখেন। এতে নেতিবাচক প্রভাব বা ব্যবসায়িক শঙ্কার কিছু নেই।

 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন