গাজীপুরে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে গাজীপুর সদর উপজেলার হালডোবা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো— কুড়িগ্রামের রৌমারী থানার বন্ধুরচর এলাকার আজিবুর রহমানের ছেলে রিপন, একই এলাকার ফজল হকের ছেলে আরিফুল ইসলাম এবং একই থানার চরফুলবাড়ি এলাকার আজিজুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোজাহিদুল ইসলাম জানান, ঐ তিন মাদক ব্যসায়ী একটি অটোরিকশাযোগে শ্রীপুরের দিকে যাচ্ছিল। পথে ভোরে হালডোবা এলাকায় চেকপোস্টে তাদের তল্লাশি করে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছে।
