ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতায় এবার পাঁচ হাজার স্বাস্থ্য সেবা কার্ড নিয়ে সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো বদরুল আলম লাবু ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৬ জুলাই) আলমবাগ অনির্বাণ ক্লাব সংলগ্ন এলাকায় এ কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল আলম লাবু। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বদরুল আলম লাবু বলেন, পারিবারিক ধারাবাহিকতায় আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের জন্য আমাদের দায়িত্ব আছে। তাই পাঁচ হাজার মানুষের জন্য স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করছি। এর মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধ নিতে পারবেন। এবং প্রতিনিয়ত ৫৪ নম্বর ওয়ার্ডে মশা নিধনের জন্য পানি জমাট বাধার স্থানে মশার ওষুধ দিয়ে যাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আব্বাস দেওয়ান, চান মিয়া, তোফায়েল আহমেদ, মোহাম্মদ সিরাজ ঢালী, এসএম সোহেল, সালে আহমেদ চৌধুরী, শাহ আলম, মাহবুব আলম, সিরাজ তালুকদার, বাবু খান, ওমর ফারুকসহ অনেকে।
