রাজশাহীতে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:৪২

রাজশাহীর পবা উপজেলায় বাসচাপায় স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিপুর দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক আবদুল হালিম (৩২) উপজেলার কশবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলী ছেলে। 

হালিম মোটারসাইকেলে স্কুলে যাওয়া পথে হরিপুর দরগাপাড়া মোড়ে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়ুন: কিম ড্যারকের উপর ‘পূর্ণ আস্থা’ রয়েছে থেরেসা মে’র

দামকুড়া থানার ওসি আবদুর লতিফ শাহ্ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

ইত্তেফাক/আরকেজি