মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৬

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২  জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থকবে।

ইত্তেফাক/বিএএফ