নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে স্বল্প পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতীয় বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে টাইগ্রেস ব্যাটাররা। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফাইনালে যেতে ৮১ রান করতে হবে ভারতকে।
শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা।
দলীয় ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। অধিনায়ক জ্যোতি কিছুটা প্রতিরোধ গড়েন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জ্যোতি ৫১ বলে ৩০ ও স্বর্ণা আক্তার করেন ১৮ বলে ১৯ রান। ভারতের পক্ষে রেনুকা সিং ও রাধা যাদব নেন ৩টি করে উইকেট।
