জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য হাসান আরেফিন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার সকালে হাসান আরেফিন ও রাতে আখতারুজ্জামান লাবলুর অকাল মৃত্যুর সংবাদে মর্মাহত মন্ত্রী প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত দু’পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরো পড়ুন: ঘুষ লেনদেনের অডিওর কণ্ঠ দুদক পরিচালক বাছিরের, তদন্তে প্রমাণিত
ইত্তেফাক/এমআই
