শান্তিনগরে ভবনে আগুন

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৩:১৫

রাজধানীর শান্তিনগর এলাকার ইস্টার্ন প্লাস মার্কেট এলাকার একটি ভবনে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়ে কাজ করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে ফায়ার ফাইটার আমানত হোসেন জানান, রাত ১টা ১২ মিনিটের দিকে আমাদের দুটি ইউনিট আগুনে নেভাতে কাজ শুরু করে। ভবনের ডুপ্লেক্স একটি ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন