রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ২০১৯-২১ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন ও ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ এবং পরিচালকবৃন্দকে শপথ বাক্য পাঠ করান আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহিম। নির্বাচিতরা হলেন—প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ এবং পরিচালকবৃন্দ হলেন—মো. শাহজাহান বাবু, মো. ওবায়দুর রহমান রতন, মো. মোতাহার হোসেন মণ্ডল মওলা, মো. আমজাদ হোসেন চৌধুরী, মো. রিয়াজ শহিদ শোভন, মো. আশরাফুল আলম আল আমিন, মো. আজিজুল ইসলাম মিন্টু, মো. আকবর আলী, পার্থ বোস, দেবব্রত সরকার রঞ্জু, মো. জুলফিকার আজিজ খান, মো. হাবিবুর রহমান রাজা, খেমচাঁদ সোমানী রবি, অজয় প্রসাদ বাবন, প্রণয় বণিক ও প্রতিনিধি পরিচালক মো. মসিউর রহমান রাঙ্গা, এমপি। উল্লেখ্য, গত ২৯ জুন রংপুর চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন পুলিশ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
