কাউখালীতে প্রতিবন্ধীদের আনন্দ উৎসব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী আমরাজড়ী আবাসনের বসবাসরত প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন কর্মসূচির পলন করা হয়েছে। শিক্ষানুরাগী কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরুর উদ্যোগে সোমবার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধী নিয়ে নৌকা ভ্রমণ। এ আনন্দ উৎসবে ২০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবন্ধী শিশুরা আনন্দ উৎসবে মেতে উঠেন।

পরে আবাসনের চান মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন- ৪ প্রতিবন্ধীদের মা মঞ্জিলা বেগম, শারীরিক প্রতিবন্ধী জাহিদের বাবা কালু মিয়া উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ