মেলায় আইলাইফ ল্যাপটপে ছাড়

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:১৪

আগামী ১১ থেকে ১৩ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ল্যাপটপ মেলা। বাজেটপ্রেমী ক্রেতাদের জন্য আমেরিকান ব্র্যান্ড ‘আইলাইফ’ মেলায় ধামাকা অফার ঘোষণা করছে। এ অফারের আওতায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং প্রতিটি ল্যাপটপে ১০টি উপহার। অফারটি দেশব্যাপী রায়ান্স কম্পিউটার, স্টার টেক, কম্পিউটার ভিলেজ, ড্যাফোডিল কম্পিউটার, ডলফিন কম্পিউটারের সকল শাখাসহ অনুমোদিত শো-রুমে পাওয়া যাবে। মেলায় প্রথমবারের মতো ৪টি নতুন মডেলের ল্যাপটপও প্রদর্শন করবে আইলাইফ। 

আইলাইফ ব্র্যান্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন বলেন, ‘বাজেটপ্রেমী ক্রেতাদের কথা মাথায় রেখে এইবারের মেলায় সবচেয়ে কম দামে নতুন ল্যাপটপ দেবে আইলাইফ, এতে করে শিক্ষার্থীরা সহজে কম্পিউটার কিনতে পারবে।’

 

মেলায় আসা আইলাইফের নতুন ল্যাপটপ

জেড এয়ার সিএক্স থ্রি

জেড এয়ার সিএক্স থ্রি মডেলের ল্যাপটপে রয়েছে লেটেস্ট প্রজন্মের ইন্টেল কোর আই থ্রি প্রসেসর এবং ফুল হাই ডেফিনেশন ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে।  ৪ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইটের হার্ডডিস্ক ড্রাইভের ল্যাপটপটির মূল্য ৩৪,০০০ টাকা।

জেড এয়ার এক্স

১৩.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ল্যাপটপটি গুণে ও মানে অতুলনীয়। জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি এসএসডি স্টোরেজ। ল্যাপটপটির মূল্য ৩০,৫০০ টাকা।

জেড এয়ার লাইট

এ ল্যাপটপটিতে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১১.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুল ইন্টেল প্রসেসর। ১০টি আকর্ষণীও উপহারসহ মেলায় মাত্র ১৩,৫০০ টাকায় ল্যাপটপটি পাওয়া যাবে।

জেড পিসি (অল ইন ওয়ান)

২১.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০, পিসিতে রয়েছে পাওয়ারফুল ইনটেল কোর আই থ্রি প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, ১ গিগাবাইট হার্ড ডিস্ক এব ১ বছরের ফুল ব্র্যান্ড ওয়ারেনটি ও উপহারসহ মেলায় ৪৮,০০০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। মেলার স্টল নাম্বারসহ বিস্তারিত জানতে পারবেন ০১৮৪৭০৫২০৮২ নম্বরে।